Sunday, January 7, 2018

এফিলিয়েট থেকে  আয় 


আয়ের এই বিষয়টা আসলে নির্ভর করবে অনেক গুলো বিষয়ের উপর। একেবারে যারা নতুন তাদের এফিলিয়েট মার্কেটিং শিখতে হয় আবার প্রয়োগ করতে হয়। যারা এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানে তারা অনেকই আয় করে। এই আর্টিকেলটি বিভিন্ন লেভেলের মার্কেটারদের আয় কেমন হয় তার একটা চিত্র তুলে ধরেছে। তবে এই আয়ের সংখ্যা একটা ধারনা মাত্র। আয়ের অংকটি যেকোনো সংখ্যায় হতে পারে।


আপনার স্ট্রাটেজিঃআপনার প্রথম টার্গেট হওয়া উচিত পুরো বিষয়টা আয়ত্ত্বে আনা আর কনসেপ্ট কাজ করা তার জন্য কিছু না কিছু আয় করা। ধরুন ১ ডলার। এর পরের টার্গেট হবে ১০০ ডলার এরপর ৫০০ ডলার। এই রকম লক্ষ্য নিয়ে আপনি কাজ করলে কাজ করতে করতে পুরো বিষয় আপনার কাজে পরিস্কার হয়ে উঠবে। আপনি দক্ষ হয়ে উঠবেন। হতে পারে আপনিও সুপার এফিলিয়েট মার্কেটার হয়ে গেলেন।


এফিলিয়েট মার্কেটারদের সাফল্যঃ


http://www.matthewwoodward.co.uk/category/income-report/

http://www.smartpassiveincome.com/my-income-reports/

http://www.humanproofdesigns.com/affiliate-marketing-income-report-january-2015/

http://www.link-assistant.com/blog/10-affiliate-marketing-blogs-that-publish-income-reports/



এফিলিয়েট মার্কেটিং কিভাবে করে?


অনেক ভাবেই এফিলিয়েট মার্কেটিং করা যায়। তবে এখানে নিশ সাইট তৈরির মাধ্যমে এফিলিয়েট করার বিষয়টি নিয়ে আলোচনা করবো।


নিশ সাইট গুলো কেমন হয়


সহযে বুঝার জন্য নিচের সাইট গুলো একটু দেখতে পারেন। এই গুলো একেকটা নির্দিস্ট বিষয় নিয়ে তৈরি।


http://www.coffeearea.org/ – কফি মেশিন নিয়ে তৈরি। নানা ধরনের কফি মেশিন সম্পর্কে লেখা প্রকাশ করা করে।

http://www.foamnights.com/- ফোম নিয়ে তৈরি। নানা ধরনের ফোম, নানা ব্রান্ডের ফোম সম্পর্কে লেখা প্রকাশ করা হয়।

http://juicing-for-health.com/ – জুস তৈরি ও জুসার মেশিন নিয়ে।

http://thesavvybackpacker.com/ -ব্যাগ নিয়ে তৈরি।

http://www.medellinliving.com/ – ভিন্ন ধর্মী বিষয়। মেডলিন শহরে বসবাস নিয়ে সাইট।



নিশ সাইট তৈরি কিভাবে শুরু করা যায়


অনেক ভাবেই শুরু করা যায়। কয়েকটা জিনিষ লাগবে। আপনি যাদের প্রোডাক্ট প্রোমোট করবেন তাদের এফিলিয়েট প্রোগ্রামে সাইন-আপ  করতে হবে। সাইন-আপ করার পর আপনি প্রোডাক্টের লিঙ্ক পাবেন। এই লিঙ্কটাকে আপনার এখন প্রোমোট করতে হবে। আপনার যদি আগেই একটা সাইট থাকে তাহলে সহজ। এই প্রোডাক্টকে ঘিরে আপনি কনটেণ্ট তৈরি করলেন। এবং কনটেন্টে  এই এফিলিয়েট লিঙ্ক যোগ করে দিলেন।


ধরে নিলাম আপনি একেবারেই নতুন – আপনার কোন সাইট নাই। এফিলিয়েট মার্কেটীং সম্পর্কে আপনার কোন ধারনাই নাই। তাহলে শুরু করতে আপনার যা লাগবেঃ


কোন একটা বিষয়কে ভিত্তি করে সাইট তৈরি করতে হবে। হতে পারে সেটা কফি মেকার নিয়ে, ওয়েটলস নিয়ে কিংবা ট্রাভেলিং নিয়ে। যে কোনো বিষয় হতে পারে। তবে কিছু ক্রাইটেরিয়া মেনটেইন করে আপনাকে সেটা করতে হবে। এই ধাপকে বলে নিশ সিলেকশন। নিশ সিলেকশন ভুল হলে আপনার পরের কোন কিছুই ভালো হবে না। আমাদের এফিলিয়েট অনলাইন কোর্সে আমরা ধাপে ধাপে কিভাবে নিশ সিলেকশন করতে হয় তা শিখিয়ে থাকি।

নিশ সিলেকশন করার পর কিওয়ার্ড রিসার্স করতে হবে। এমন কিওয়ার্ড নির্বাচন করতে হবে যে গুলো দিয়ে আপনি যে প্রোডাক্ট গুলোর এফিলিয়েট করবেন তাদের বায়ার আপনার সাইটে আসবে। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। আপনার সাইট গুগলে র‍্যাঙ্ক করতে হবে আর আপনার কিওয়ার্ড বায়িং কিওয়ার্ড হতে হবে। শিখে নিলে এই কাজটা সহজেই করা যায়।

ডোমেইন , হোস্টিং ও ওয়ার্ডপ্রেস সাইট তৈরি – কিওয়ার্ড রিসার্সের পরের কাজটা হলো ডোমেইন নেম ঠিক করা, রেজিস্টার করা, হোস্টিং কেনা আর ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করা।  সাইট তৈরি নিজে শিখে নিতে পারেন। অথবা কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা এই কাজ গুলো করে দিতে পারে। ডোমেইন বা হোস্টিং আপনি অনলাইন থেকে বা বাংলাদেশী কোম্পানীগুলো থেকে নিতে পারেন। এই ধাপটি তুলনামূলক ভাবে সহজ।

কিওয়ার্ড রিসার্সের পর কনটেণ্ট তৈরি করতে হবে। কনটেণ্ট তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এই কনটেন্ট ভিজিটর পছন্দ করছে কিনা, সেগুলো পড়ে প্রোডাক্ট কিনছে কিনা, কনটেণ্টের এসইও ঠিক হয়েছে কিনা। এই ধাপটি ভালো ভাবে শিখে নিতে হবে। নিজে লিখতে না পারলে কিভাবে কনটেন্ট রাইটারের সাথে কাজ করবেন, কোথা থেকে হায়ার করবেন সেটাও শিখে নিতে হবে। ইল্যান্স, আপওয়ার্ক সহ অনেক সাইট আছে যেখান থেকে আপনি রাইটার হায়র করতে পারেন।

এফিলিয়েট প্রোগ্রাম সাইন আপ- আমজন, ক্লিকব্যাঙ্ক সহ এফিলিয়েট প্রোগ্রাম ডিরেকটরি গুলোতে একাউন্ট তৈরি করে আপনার সাইটের সাথে ম্যাচ করে প্রোডাক্ট লিঙ্ক নিয়ে সাইটের কনটেণ্টেএড করতে পারেন।

সাইটটি তৈরির পর ভিজিটর তৈরি করতে হবে। তার জন্য এসইও কেই বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, ই-মেইল ও আর্টিকেল মার্কেটিংয়ের মতো স্ট্রাটেজি গুলো নেয়া যেতে পারে।



এফিলিয়েট নিশ সাইট গুলো কেমন আয় করে


এমনিটে কোন মার্কেটার বলবে না তার কোন সাইট কেমন আয় করে। তবে যখন কোন সাইট বিক্রির জন্য দেয়া হয় তারা ইনকাম প্রুফ দিতে হয়। https://empireflippers.com/marketplace/ এ বিক্রির জন্য রাখা নিশ সাইট গুলোর মাসিক ইনকাম থেকে আপনি একটা ধারনা নিতে পারেন। প্রত্যেকটি সাইটের বর্ণনা পড়ুন। যে কলাম গুলো দিয়েছে সেগুলো খেয়াল করুন। সাইটগুলো তৈরির সময় দেখুন, কিভাবে আয় করছে দেখুন। এতে করে আপনার একটা ধারনা তৈরি হবে আসলে কি করা যায় আর কি করলে সেটা করা যাবে।


কি শিখতে হবে


নিশ নিবার্চন করতে পারা, কিওয়ার্ড রিসার্স করতে পারা, কনটেন্ট তৈরি বা রাইটার হায়ার করে লিখিয়ে নেয়া, ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করতে পারা, অনপেইজ এসই করতে জানা, লিঙ্ক তৈরি করতে জানা, ইউজাবিলিটী সম্পর্কে জানা, এনালিটক্স ডাটা বুঝতে পারা, সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক্স জেনেরেশন সম্পর্কে জানা, ভালো প্রোডাক্ট নিবার্চন করতে পারা। শুরু থেকে পূনাংগ সাইট তৈরির কোর্সে বিষয় গুলো ধাপে ধাপে ও প্র্যাকটিক্যালি শিখানো হয় তাই সহজেই শিখা যায়।




No comments:

Post a Comment